শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রকে অপহরণের পর মামলা নিতে পুলিশের ‘টালবাহানা!

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬



ডুয়েট ছাত্রকে অপহরণের পর মামলা নিতে পুলিশের ‘টালবাহানা!

 ফালু মিয়া, নরসিংদী

​ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্থাপত্য বিভাগের এক শিক্ষার্থী বাড়ি ফেরার পথে নরসিংদীর ইটাখোলা এলাকা থেকে অপহরণ ও নৃশংস নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার মারাত্মক এই ঘটনায় মামলা করতে গেলে পুলিশ তা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিবদ্ধ করেছে বলে দাবি করা হয়েছে।

​অপহরণের শিকার শিক্ষার্থীর নাম আরিফুল হক নাহিদ। তিনি ডুয়েটের স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের (দ্বিতীয় সেমিস্টার) শিক্ষার্থী।​অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নাহিদ ডুয়েট ক্যাম্পাস থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারে এসে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে ফেলে এবং বেধড়ক মারধর করে। ​দুর্বৃত্তরা নাহিদের কাছ থেকে একটি আইফোনসহ দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দিয়ে স্বজনদের ফোন করিয়ে বিকাশের মাধ্যমে প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় করে। পরে তাকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকাভুক্ত অংশে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। ​পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় নাহিদ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। স্বজনরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন। স্বজনরা জানান, শারীরিক নির্যাতনের কারণে তার সারা শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ​এ ঘটনায় গত ২৪ জুলাই ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে পরিবারের অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)-এর অনুমতি না থাকার অজুহাতে থানা পুলিশ প্রথমে মামলা নিতে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে অনেক বুঝিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয় (জিডি নম্বর: ১১৮৬, তারিখ: ২৪/০৭/২০২৬)। ​অভিযোগের বিষয়ে জানতে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কহিনুর মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ​তবে মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মো. রায়হান সরকার জানান, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ​এদিকে, প্রকাশ্যে মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে ডুয়েট শিক্ষার্থী অপহরণ ও পুলিশি গড়িমসির ঘটনা ছড়িয়ে পড়লে ডুয়েট শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews