শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন সাংবাদিক আতাহার ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে স্কুলছাত্রী অপহরণ: পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড, অসাবধানতা না কি চক্রান্ত? সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার, র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ১৪ টেঁটা উদ্ধার লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বাউফলে ছাত্রদলের দুই নেতার বিরোধ প্রকাশ্যে, হাতাহাতির ঘটনা দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত বঙ্গপসাগরে ট্রলার ডাকাতি, ২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও পাওয়া যায়নি মাঝিকে ​পীরগঞ্জে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার

প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড, অসাবধানতা না কি চক্রান্ত?

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড, অসাবধানতা না কি চক্রান্ত?

আলমগীর কবীর,গাজীপুর:

গত বুধবার ২২/০৭/২০২৬ ইং প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর টিফিনে (মিড ডে মিল )রুটিতে একটি ব্লেড পাওয়া যায়। স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ ভিডিওটি তোলপাড় সৃষ্টি করে ।
ঘটনাটি ঘটেছে বরিশাল এর গৌরনদী পৌরসভা এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মিড ডে মিল সরবরাহকারী প্রতিষ্ঠান এবং স্থানীয় মান্যগণ্য সচেতন মহলের দাবি এটি উৎপাদন কারী কারখানার অসাবধানতা বসত কিংবা শিশু শিক্ষার্থীর ভুল নয় বরং রুটির মধ্যে সুকৌশলে ব্লেড ঢুকিয়ে দিয়ে মিড ডে মিলের কার্যক্রমের সফলতা কে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত বা অপকৌশল হতে পারে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণ মতে জানা যায়,গত বুধবার সকালে হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চলাকালে ও শিক্ষার্থীদের মাঝে সরকারি নিয়মত কার্যক্রমের অংশ হিসেবে (মিড ডে মিল )পাউরুটি বিতরন করা হয়। প্রথম শ্রেণীর ছাত্রী আলম তাজ টিফিন হাতে খোলারুটি পাওয়ার পর মাঝখান থেকে ছিঁড়ে ফেলে, এসময় ওই রুটির ভিতরে একটি নতুন চক চকে আস্ত ব্লেড দেখা যায়। সৌভাগ্যবশত: রুটি টি কামড় দেওয়ার বা খাওয়ার আগে ব্লেড টি চোখে পড়ায় শিশুটি অঘটন এর হাত থেকে রক্ষা পায়। তাৎক্ষনিক ভাবে ওই শিক্ষার্থী তার অপর সহপাঠী ও শিক্ষকদের জানায়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুন নাহার জানান, টিফিনের রুটিতে ধারালো ব্লেড পাওয়ার বিষয় টি অত্যন্ত উদ্বেগ জনক। উপরোক্ত বিষয় টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলামকে অবহিত করেন।ইতিমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে এর নেপথ্যে কারন নিয়ে নতুন চাঞ্চল্যকর প্রশ্ন উঠছে নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ বলেন টিফিনের মোড়ক খুলে দেওয়া বা সাহায্য করার বাহানায় সুকৌশলে রুটির ভিতরে ব্লেড ঢুকিয়ে দিতে পারে,এমন সন্দেহের তীর জোরালোভাবে সামনে আসছে। কোমলমতি ছোট ছোট শিক্ষার্থীরা অনেকসময় রুটির মোড়ক ছিঁড়তে পারেনা সেক্ষত্রে অন্যের সহযোগিয়তা নেয়। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিহিংসা পরায়ন পূর্বক রুটিতে ব্লেডটি ঢুকিয়ে দিতে পারে। এবং সাথে সাথে ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে চক্রান্ত মূলক শিক্ষাখাতে ভয়ের সংস্কৃতি তৈরী করা সহ সরকার বাহাদুরকে প্রশ্নবিদ্ধ করা ও সুনাম ধন্য খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা। প্রশ্ন থেকে যায়, ফরেনসিক ও প্রক্রিয়াগত ও প্রমানের আলোকে বিশ্লেষণ টেম্পার কালার টেস্ট
( তাপীয় বিবর্ণতা )! কার্বন স্টিল ২৫০ ডিগ্রি সেলসিয়াস তাপে দীর্যক্ষণ থাকলে স্বাভাবিক ভাবেই বাদামি রং এমন কি নীর্লাভ আভা ধারণ করে এটি ধাতু বিজ্ঞানের নিয়ম। রুটির ভিতরে ছবির ব্লেডটি সম্পূর্ণ অবিবর্ণিত বা তাপ পায়নি।
রুটির ক্রাম্ব (অভ্যন্তরীণ ) পরীক্ষা: বেক হওয়ার সময় ভিতরে বস্তু থাকলেও ক্রাম্ব তাঁকে ঘিরে ফুলে সেট হত। ছবিতে ব্লেড এর চারপাশে জোরপূর্বক কাঁটা ও ছেড়া টেক্সাচার স্পষ্ট যা বেকিং এর পরে ধাতব বস্তু প্রবেশ করানোর প্রমান। ২৫০ ডিগ্রি সেলসিয়াস বেগ হওয়ার পর ভিতরে ব্লেড থাকলে তা কি এমন নতুন ও চকচকে থাকতে পারে। এদিকে অভিভাবকরা বলেন, শিশুদের খাবারে এমন বিপদ জনক বস্তুর উপস্থিতি কোনোমতেই হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। সরবরাহ কারী প্রতিষ্ঠানের গাফিলতি কিংবা রুটির ভিতরে ব্লেড রেখে নতুন যে কোনো ষড়যন্ত্র যাই হোক না কেন? অধিকতর তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার এখনেই উপযুক্ত সময়ের দাবি। এ ঘটনার পিছনে সত্যতা উন্মেচনে শিক্ষক অভিভাবক সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অতি দ্রুত নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। উল্লেখ ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষ দর্শীদের নিরপেক্ষ বর্ননা, প্রুস্তুতকারী প্রতিষ্ঠানের অটোমেটিক রুটি প্রস্তুতের প্রক্রিয়া প্রত্যক্ষ করলে অতি সহজেই জনসম্মুখে বিষয়টি উন্মোচিত হবে। ইতিমধ্যে ২৫/০৭/২৬ শনিবার সকাল থেকে গাজীপুরের টঙ্গীস্থ সুনামধন্য খাদ্য সামগ্রী উৎপাদন কারী প্রতিষ্ঠান টিতে পরিদর্শনে আসেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি।দিন ব্যাপী কারখানাটির প্রস্তুত প্রণালী পুঙ্খানু পুঙ্খানু ভাবে পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews