শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার, র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ১৪ টেঁটা উদ্ধার লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বাউফলে ছাত্রদলের দুই নেতার বিরোধ প্রকাশ্যে, হাতাহাতির ঘটনা দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত বঙ্গপসাগরে ট্রলার ডাকাতি, ২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও পাওয়া যায়নি মাঝিকে ​পীরগঞ্জে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ চাটখিলে সাংবাদিকের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সাবেক সেনাসদস্য কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিণতি হাসিনার মতোই হবে: দিনাজপুরে ছাত্রশিবিরের কড়া হুঁশিয়ারি ও বিশাল বিক্ষোভ

​পীরগঞ্জে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

​পীরগঞ্জে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) :

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দুটি স্থানে খাল খনন প্রকল্পের কাজ সরকারি নিয়ম অনুযায়ী সম্প্রতি সমাপ্ত হয়েছে। প্রকল্পের কাজ পরিদর্শন করে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা সন্তোষ প্রকাশ করেন।
​এ উপজেলার আন্তার বীজ থেকে দক্ষিণে এবং চাপোড় বীজ থেকে দক্ষিণে টাঙ্গন নদী পর্যন্ত খাল খননের জন্য ৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। খাল খননের দুই পাশে বৃক্ষ রোপণ করে এলাকার প্রাকৃতিক পরিবেশের শোভাবর্ধন করা হয়েছে। পাশাপাশি মৎস্য চাষ বৃদ্ধি, কৃষি কাজে পানির সহায়তা সহ প্রকল্পের অনেক উদ্দেশ্যই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা দেখছেন স্থানীয় লোকজন।
​সম্প্রতি খাল খনন প্রকল্পে কাজ দুটি সরকারি নিয়ম অনুযায়ী সমাপ্ত হওয়ার পর ১২ লাখ ৫৫ হাজার টাকা উদ্বৃত্ত হয়। উক্ত উদ্বৃত্ত টাকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার সরকারি কোষাগারে ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত বা নজির সৃষ্টি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews