শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন সাংবাদিক আতাহার ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে স্কুলছাত্রী অপহরণ: পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড, অসাবধানতা না কি চক্রান্ত? সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার, র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ১৪ টেঁটা উদ্ধার লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বাউফলে ছাত্রদলের দুই নেতার বিরোধ প্রকাশ্যে, হাতাহাতির ঘটনা দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত বঙ্গপসাগরে ট্রলার ডাকাতি, ২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও পাওয়া যায়নি মাঝিকে ​পীরগঞ্জে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার

সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার, র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ১৪ টেঁটা উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার, র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ১৪ টেঁটা উদ্ধার

আনিসুর রহমান, সোনারগাঁ :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি রাসেল আহমেদকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রের সন্ধানসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ১১)। অভিযানের সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি এবং ১৪টি টেঁটা উদ্ধার করা হয়েছে।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও সংঘবদ্ধ অপরাধ দমনে বাহিনীটি ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই রাসেলকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাবের তথ্য অনুযায়ী, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কুরবানপুর ও শান্তিনগর এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ও সহিংস সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিল রাসেল আহমেদ। নতুন শিল্পকারখানা, ড্রেজিং ও আবাসন প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তার, ইট-বালু সরবরাহ, স্ক্র্যাপ (ঝুট) ব্যবসা এবং নির্মাণকাজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় ঠিকাদার ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
র‍্যাব আরও জানায়, আধিপত্য বজায় রাখতে বাহিনীটি দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, টেঁটা ও হকিস্টিক নিয়ে প্রকাশ্যে মহড়া দিত। প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবর্ষণ, টেঁটাবিদ্ধ করে আহত করা, বাড়িঘরে ভাঙচুর ও হামলার মতো একাধিক সহিংস ঘটনার সঙ্গেও তার বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া সন্ত্রাস ও মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে রাসেল ও তার সহযোগীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‍্যাব-১১।
এর ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে র‍্যাব-১১ সিপিএসসি ও র‍্যাব-২-এর যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকা থেকে রাসেল আহমেদকে গ্রেফতার করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও উপজেলার কুরবানপুরে তার বসতবাড়ির পশ্চিম পাশে একটি গোডাউনে অভিযান চালিয়ে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি এবং ১৪টি টেঁটা উদ্ধার করা হয়।
র‍্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews