শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন সাংবাদিক আতাহার ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে স্কুলছাত্রী অপহরণ: পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড, অসাবধানতা না কি চক্রান্ত? সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার, র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ১৪ টেঁটা উদ্ধার লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বাউফলে ছাত্রদলের দুই নেতার বিরোধ প্রকাশ্যে, হাতাহাতির ঘটনা দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত বঙ্গপসাগরে ট্রলার ডাকাতি, ২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও পাওয়া যায়নি মাঝিকে ​পীরগঞ্জে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার

সাংবাদিক আতাহার ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সাংবাদিক আতাহার ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার :

পর্যটন নগরী কক্সবাজারের সাংবাদিকদের আতুঁড়ঘরখ্যাত কক্সবাজার প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক
সদ্য প্রয়াত গুণী সাংবাদিক আতাহার ইকবালের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম আতাহার ইকবাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সাংবাদিক সমাজের অধিকার আদায়ে আপোষহীন ব্যক্তিত্ব। তিনি মৃত্যুর আগেরদিন পর্যন্ত শুদ্ধ ও বস্তুনিষ্ঠ সংবাদ চর্চায় উৎসাহ দিয়ে গেছেন সবাইকে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ক্রীড়া সম্পাদক এমআর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না। স্মরণ সভায় কোরআন তেলোয়াত করেন দৈনিক হিমছড়ির বার্তা প্রধান হুমায়ুন সিকদার।
স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী। মরহুমের দীর্ঘ সাংবাদিকতা জীবন ও সাহিত্য সংস্কৃতিতে অবদানের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সদস্য যথাক্রমে সাবেক সভাপতি বদিউল আলম, প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাবেক সভাপতি বিশিষ্ট লোক গবেষক সিনিয়র সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম সাংবাদিক ও সাহিত্যিক রুহুল কাদের বাবুল কক্সবাজার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, দৈনিক ইনকিলাবের অফিস প্রধান শামসুল হক শারেক,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশিদ, সাধারণ সম্পাদক এসএম জাফর, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম কক্সবাজার এর সভাপতি মুর্শেদুর রহমান খোকন, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমেদ উজ্জ্বল, সাংবাদিক ও বাংলাদেশ বেতারের বার্তা সম্পাদক আজাদ মনসুর প্রমুখ। উপস্থিত ছিলেন এটিএন বাংলার মোয়াজ্জেম হোসেন শাকিল, সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম আজম খান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর প্রচার সম্পাদক এম. বেদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্য ছৈয়দ জালাল উদ্দীন, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্য ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজার জেলার সভাপতি নুরুল আমিন হেলালী,সদস্য সিরাদ্দৌলা হেলালী, আজাদ মনসুর, খোরশেদ হেলালীসহ কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্যগণ। শোক সভা ও দোয়া মাহফিলে পিতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করেন মরহুম আতাহার ইকবালের একমাত্র সন্তান নাফিজ আবিদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews