বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

বাউফলে ছাত্রদলের দুই নেতার বিরোধ প্রকাশ্যে, হাতাহাতির ঘটনা

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাউফলে ছাত্রদলের দুই নেতার বিরোধ প্রকাশ্যে, হাতাহাতির ঘটনা

গোলাম কিবরিয়া,বাউফল ( পটুয়াখালী) :

পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ পরীক্ষার সময় বাহির থেকে ভিডিও ধারন করার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা চলছিল। ওই পরীক্ষায় কয়েকজন জামায়াতের নেতা কর্মী একে অপরের খাতা দেখা দেখি করে লিখছিল। এ সময় পরীক্ষা রুমের বাহির থেকে কৌতুহল বশত ওই দৃশ্যের ভিডিও ধারন করে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। পরীক্ষা শেষে ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমনের সড়কে আব্দুল্লাহ আল ফাহাদের সঙ্গে পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাদিকুজ্জামান রাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, পরীক্ষার্থীদের সাথে সৌজন্যমূলক দেখা করতে আমি ও রাইয়ান আকাশ হলে যাই। পরীক্ষা শুরু হওয়ার আগেই আমরা দুজন হল ত্যাগ করে চলে আসি। পরে বাহির থেকে দেখতে পাই জামায়াতের কয়েকজন পরীক্ষার্থী একে অপরের খাতা দেখা দেখি করে লিখছিল। আমি হলের বাহির থেকে সেই দৃশ্য ভিডিও করি। এতে ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষে পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাদিকুজ্জামান রাকিব আমার ওপর হামলা চালায়। আমি ওই হামলা প্রতিরোধ করার চেষ্টা করি।
পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাদিকুজ্জামান রাকিব বলেন, পরীক্ষার দৃশ্য ভিডিও করায় পরীক্ষার্থীদের অসুবিধা হয়েছে। এতে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি। তাই এ বিষয়টি আব্দুল্লাহ আল ফাহাদের কাছে আমি জানতে চাই। এ সময় কথা কাটাকাটি হয়েছে। হামলার করা হয়েছে এমন অভিযোগ সত্য নয়।
বাউফল থানার অফিসার ইন চার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে তর্কাতর্কি হয়েছে বলে শুনেছি। তবে কোন অভিযোগ পাইনি।

বাউফল ( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ পরীক্ষার সময় বাহির থেকে ভিডিও ধারন করার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ২৫ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২৫ জুলাই শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা চলছিল। ওই পরীক্ষায় কয়েকজন জামায়াতের নেতা কর্মী একে অপরের খাতা দেখা দেখি করে লিখছিল। এ সময় পরীক্ষা রুমের বাহির থেকে কৌতুহল বশত ওই দৃশ্যের ভিডিও ধারন করে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। পরীক্ষা শেষে ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমনের সড়কে আব্দুল্লাহ আল ফাহাদের সঙ্গে পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাদিকুজ্জামান রাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, পরীক্ষার্থীদের সাথে সৌজন্যমূলক দেখা করতে আমি ও রাইয়ান আকাশ হলে যাই। পরীক্ষা শুরু হওয়ার আগেই আমরা দুজন হল ত্যাগ করে চলে আসি। পরে বাহির থেকে দেখতে পাই জামায়াতের কয়েকজন পরীক্ষার্থী একে অপরের খাতা দেখা দেখি করে লিখছিল। আমি হলের বাহির থেকে সেই দৃশ্য ভিডিও করি। এতে ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষে পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাদিকুজ্জামান রাকিব আমার ওপর হামলা চালায়। আমি ওই হামলা প্রতিরোধ করার চেষ্টা করি।
পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাদিকুজ্জামান রাকিব বলেন, পরীক্ষার দৃশ্য ভিডিও করায় পরীক্ষার্থীদের অসুবিধা হয়েছে। এতে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি। তাই এ বিষয়টি আব্দুল্লাহ আল ফাহাদের কাছে আমি জানতে চাই। এ সময় কথা কাটাকাটি হয়েছে। হামলার করা হয়েছে এমন অভিযোগ সত্য নয়।
বাউফল থানার অফিসার ইন চার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে তর্কাতর্কি হয়েছে বলে শুনেছি। তবে কোন অভিযোগ পাইনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews