শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বঙ্গপসাগরে ট্রলার ডাকাতি, ২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও পাওয়া যায়নি মাঝিকে ​পীরগঞ্জে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ চাটখিলে সাংবাদিকের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সাবেক সেনাসদস্য কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিণতি হাসিনার মতোই হবে: দিনাজপুরে ছাত্রশিবিরের কড়া হুঁশিয়ারি ও বিশাল বিক্ষোভ পরিবেশ রক্ষায় বাউফলে কেন্দ্রীয় কৃষকদল নেতার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন মেঘনায় সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু আমরাই ভবিষ্যৎ যোদ্ধা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান নিয়োগের ভাইভা দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন

চাটখিলে সাংবাদিকের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চাটখিলে সাংবাদিকের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

আবুল কালাম আজাদ,চাটখিল-সোনামুড়ী :

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক কামরুল কাননের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং বিভিন্ন ধরনের হুমকির প্রতিবাদে চাটখিলে মানববন্ধন করে সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গত বৃহস্পতিবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক কামরুল কানন বলেন, একজন সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো ও ছবি বিকৃত করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তির মানহানি নয়, সাংবাদিক সমাজের ওপরও আঘাত। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, এই বিষয়ে দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews