শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন সাংবাদিক আতাহার ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুরে স্কুলছাত্রী অপহরণ: পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড, অসাবধানতা না কি চক্রান্ত? সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার, র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ১৪ টেঁটা উদ্ধার লক্ষ্মীপুরে বিসিক শিল্প নগরীতে আবু তাহের ছানা কোম্পানিতে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বাউফলে ছাত্রদলের দুই নেতার বিরোধ প্রকাশ্যে, হাতাহাতির ঘটনা দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত বঙ্গপসাগরে ট্রলার ডাকাতি, ২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও পাওয়া যায়নি মাঝিকে ​পীরগঞ্জে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার

মেঘনায় সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মেঘনায় সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

মোঃ আবুল কাশেম সরকার, মেঘনা (কুমিল্লা) :

কুমিল্লার মেঘনা উপজেলায় বিষধর সাপের কামড়ে মো.


আসাদুজ্জামান ওরফে আসাদ (৬৩) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে।

নিহত আসাদুজ্জামান উপজেলার বড়কান্দা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত হাজি আব্দুস সামাদের ছেলে। বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পাশের চকের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।

সাপের কামড়ে আহত হলে স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। চিকিৎসকরা রোগীকে প্রায় ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখেন এবং প্রয়োজনীয় ক্লটিং টেস্টসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। তবে সাপের বিষক্রিয়ার নিশ্চিত কোনো লক্ষণ না পাওয়ায় অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজন হয়নি বলে চিকিৎসকদের অভিমত ছিল।

তিনি আরও জানান, পরবর্তীতে রোগীর স্বজনদের অনুরোধে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু সাপের বিষক্রিয়াজনিত কারণে হয়েছে কি না, সেটি নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews