বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

​পীরগঞ্জে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬



​পীরগঞ্জে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) :

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দুটি স্থানে খাল খনন প্রকল্পের কাজ সরকারি নিয়ম অনুযায়ী সম্প্রতি সমাপ্ত হয়েছে। প্রকল্পের কাজ পরিদর্শন করে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা সন্তোষ প্রকাশ করেন।
​এ উপজেলার আন্তার বীজ থেকে দক্ষিণে এবং চাপোড় বীজ থেকে দক্ষিণে টাঙ্গন নদী পর্যন্ত খাল খননের জন্য ৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। খাল খননের দুই পাশে বৃক্ষ রোপণ করে এলাকার প্রাকৃতিক পরিবেশের শোভাবর্ধন করা হয়েছে। পাশাপাশি মৎস্য চাষ বৃদ্ধি, কৃষি কাজে পানির সহায়তা সহ প্রকল্পের অনেক উদ্দেশ্যই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা দেখছেন স্থানীয় লোকজন।
​সম্প্রতি খাল খনন প্রকল্পে কাজ দুটি সরকারি নিয়ম অনুযায়ী সমাপ্ত হওয়ার পর ১২ লাখ ৫৫ হাজার টাকা উদ্বৃত্ত হয়। উক্ত উদ্বৃত্ত টাকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার সরকারি কোষাগারে ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত বা নজির সৃষ্টি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews