প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬ || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৬
ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন
ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন
মোঃ আনভিল বাপ্পি,ঘোড়াঘাট,দিনাজপুর :
দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক বিএনপির ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান ও মূল আসামিদের (রাঘববোয়াল) চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ঘোড়াঘাট থানার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে| আজ (বৃহস্পতিবার) ঘোড়াঘাট থানার সামনে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়| মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামলাকারীদের রক্ষায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম নিয়ামত উল্লাহ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাব্বির হোসেন ক্ষমতার অপব্যবহার করেছেন| তারা যোগসাজশ করে মামলার এজাহারভুক্ত প্রধান আসামিদের চার্জশিট থেকে অব্যাহতি দিয়েছেন|| যার মামলা নং-০৭ জিআর-১২৯/২৪, মামলা থেকে আওয়ামী লীগ পদধারী অনেক নেতার নাম বাদ দিয়ে তদন্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও সার্কেল এএসপি আদালতে চার্জশিট প্রেরণ করেছে| আমরা সুষ্ঠ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তাদের প্রশাসনিক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, "আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রক্ষা করতে থানার ওসি এবং তদন্তকারী কর্মকর্তা যে ভূমিকা রেখেছেন তা অত্যন্ত নিন্দনীয় বিচার পাওয়ার আশায় মামলা দেওয়া হলেও পুলিশ কর্মকর্তাদের পক্ষপাত দুষ্ট আচরণের কারণে সঠিক বিচার পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে| অবিলম্বে অভিযুক্ত এসব পুলিশ কর্মকর্তাদের বদলিসহ বিভাগীয় শাস্তির মুখোমুখি করতে হবে, সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং ঘোড়াঘাট পৌর যুবদলের সদস্য সচিব সজীব কবির সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন| বক্তারা তিন পুলিশ কর্মকর্তার অপসারণ, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং থানার কতিপয় চিহ্নিত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও জোর দাবি জানান| অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা, এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা যে বিষয়ে মানববন্ধন করেছে আসলে তদন্ত কর্মকর্তা স্বাধীন তিনি তার মতো করে চার্জিশিট দিয়েছে এখানে অবৈধ লেনদেন কিংবা অনিয়মের সুযোগ নেই ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত