বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬



দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের দায়ে মিত্র ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে দীঘিনালা থানা পুলিশের একটি দল।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে মিত্র ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।অভিযানের সময় বাজারের অন্যান্য ফার্মেসিতেও ওষুধের সংরক্ষণ ব্যবস্থা, মেয়াদ, লাইসেন্স এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। একই সঙ্গে ফার্মেসি মালিকদের কেবল অনুমোদিত ওষুধ বিক্রি এবং প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, “জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews