রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬



কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা

 

নিযেস্ব  প্রতিনিধি,কালীগঞ্জ (গাজীপুর) :

গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশী কর্তৃক এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামে ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ২০ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কন্যা রাস্তায় ঘুরতে বের হয়। এসময় প্রতিবেশী মৃত তোরাব আলীর পুত্র লোকমান হোসেন (৭০) তাকে রাস্তা থেকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কামড় দিয়ে বিভিন্ন স্থানে জখম করে। সন্ধ্যা পর্যন্ত প্রতিবন্ধী কন্যা বাড়ীতে না ফেরায় তার মা খুঁজতে বের হয়। ইতিমধ্যে সে কান্নারত অবস্থায় বাড়ীতে প্রবেশ করে। এসময় যন্ত্রণায় কাঁদতে থাকা মেয়ের শরীরের বিভিন্ন স্থানে কামড় ও আঁচড়ের দাগ দেখে তার ভাবী ও অন্যান্য সদস্যরা জানতে চাইলে সে লোকমান হোসেনের দিকে তাকাতেই লোকমান হোসেন এবং তার স্ত্রী প্রতিবন্ধীর মা ও স্থাণীয়দের পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে। স্থাণীয়রা জড়ো হতে থাকলে এক পর্যায়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার (২২ জুলাই) প্রতিবন্ধী তরুণীর মা হেলেনা বেগম বাদী হয়ে অভিযুক্ত লোকমান হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং ২৯(৭)২৬।এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ভ‚ক্তভোগী প্রতিবন্ধীকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় ২৯(৭)২৬ নং মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত লোকমান হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews