বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই!

সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬



সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান

আনিসুর রহমান, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ক্লিনিক থেকে হামছাদী উত্তরপাড়া বায়তুন নূর জামে মসজিদ পর্যন্ত ১ হাজার ৩০০ ফুট দীর্ঘ আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, একটি এলাকার উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে জনগণের কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা ধাপে ধাপে বাস্তবায়ন করে যাচ্ছি। তিনি আরও বলেন, উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়; এটি এলাকার প্রতিটি মানুষের অধিকার। রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য সোনারগাঁ গড়ে তুলতে চাই। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি,  ১নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সংসদ সদস্যের পুত্র খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদল নেতা মাহফুজ খান, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ হাজী মো. মামুনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews