বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই!

মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬



মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড

মো: আল মমিন হোসাইন সজিব, নরসিংদী :

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ইয়াবা সেবীকে ৫ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ১৩ জুলাই ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন— রুবেল (পশ্চিম রামপুর, খিদিরপুর ইউনিয়ন), সজিব (চরতারাকান্দী, লেবুতলা ইউনিয়ন) এবং আলাল হোসেন (নোয়াকান্দী, মনোহরদী)।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী প্রত্যেককে ৫ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাদের কাছে থাকা ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিয়াকত সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. সজিব মিয়া। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews