বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬



পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
‎

মো: আহমদ আলী,‎নড়াইল :
‎
‎‎নড়াইল জেলার কালিয়া উপজেলার পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে সরকারের পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
‎শনিবার (১১ জুলাই ২০২৬) সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের সভাপতি শেখ জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি।
‎এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, শিক্ষানুরাগী ও সমাজসেবক শেখ আশরাফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ আলতাফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলফাজ, দপ্তর সম্পাদক মো. আলমাস এবং খানকাহপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. সুমন।
‎এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি এবং ৪৭ জন প্রান্তিক কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎কর্মসূচিতে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানের আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষকদের বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালিয়া, নড়াইল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews