বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই!

নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬



নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন

 

বিশ্বজিৎ মন্ডল,ঢাকা :

নৌপথে বাল্কহেডসহ বিভিন্ন পণ্যবাহী নৌযানে নৌ পুলিশ ও স্থানীয় মস্তান বাহিনীর চাঁদাবাজি বন্ধ, অন্যায্য চার্জ প্রত্যাহার এবং নিরাপদ নৌপথ গড়ে তোলার দাবিতে রাজপথে নেমেছেন বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার নেতারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা। ​বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থার সভাপতি মো. বোরহান বুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া, বাল্কহেড মালিক সংস্থার সাধারণ সম্পাদক মো. রাজিব, সহ-সভাপতি মো. দেলোয়ার মিয়া এবং উপদেষ্টা মো. সুরুজ মিয়া প্রমুখ। ​মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও নদীভিত্তিক পণ্য পরিবহনে বাল্কহেড শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে অযৌক্তিক নিয়ম-কানুন, একতরফা চার্জ বৃদ্ধি, চাঁদাবাজি এবং প্রশাসনিক হয়রানির কারণে এ শিল্পটি আজ ধ্বংসের মুখে। ​অভিযোগ করে তারা বলেন, মুন্সিগঞ্জ, গজারিয়া, মনপুরা, গাবতলী ও আশুগঞ্জসহ নৌপথের বিভিন্ন স্থানে নৌ পুলিশ ও স্থানীয় মস্তান বাহিনী বেপরোয়া চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। বর্তমানে সিলেট থেকে বালুবাহী একটি বাল্কহেড ঢাকায় পৌঁছাতে অন্তত ৪০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে। এছাড়া বিআইডব্লিউটিএ-এর ইজারার নামেও একশ্রেণীর মস্তান বাহিনীকে কার্যত চাঁদাবাজির লাইসেন্স দেওয়া হয়েছে। ২০-৩০ লাখ টাকায় ইজারা নিয়ে তারা প্রায় ১০ কোটি টাকার বেআইনি টোল আদায় করছে বলে দাবি করেন তারা। ​এ অবস্থায় বাল্কহেড ব্যবসার নিরাপদ পরিবেশ নিশ্চিত ও মালিক-শ্রমিকদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা দাবি জানান নেতারা। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
​মালিক-শ্রমিকদের পেশ করা ৮ দফা দাবি: ​১. নৌপথে অন্যায়ভাবে আরোপিত অতিরিক্ত বার্দিং চার্জ এবং জাহাজের দৈনিক অবস্থান ও রক্ষণাবেক্ষণ ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. চর ইজারাদারদের ইচ্ছেমতো বালুর মূল্য বৃদ্ধি বন্ধ করতে হবে।
৩. ঘাটে ঘাটে অবৈধ টোল আদায় ও চাঁদাবাজি বন্ধে যৌথ টহল নিশ্চিত করতে হবে।
৪. বিপজ্জনক ডুবোচর অপসারণে প্রয়োজনীয় ড্রেজিং এবং নিরাপদ নোঙরের স্থায়ী ব্যবস্থা করতে হবে।
৫. সামান্য ত্রুটিতে ঢালাও মামলা ও নথিপত্র যাচাইয়ের নামে হয়রানি বন্ধে ‘এক জেলায় একবার যাচাই’ নীতি চালু করতে হবে।
৬. সকল মামলার বিচার কেবল বিশেষায়িত নৌ-আদালতে সম্পন্ন করতে হবে।
৭. প্রকৃত পরিমাপের ভিত্তিতে ৫০-৫৫ মিটার দৈর্ঘ্যের বাল্কহেডের নকশা অনুমোদন দিতে হবে।
৮. ঝুঁকিমুক্ত রুটে রাত্রিকালীন চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ব্যবসায় নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews