শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬



শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা

 

সুমন কুমার দে,শেরপুর ;

শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তিরছা গ্রামের ২৬ শতাংশ ভূমির কাতে ১৬.৫০ শতাংশ ভূমি একই এলাকার বাসিন্দা নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ২০২৪ সালের আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন পেশীশক্তির দাপট দেখিয়ে জোর পূর্বক ভূমিটি দখল নেওয়ার চেষ্টা চালায় এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে অসহায় আয়নল হক কে হয়রানি পাশাপাশি হুমকি দিয়ে আসছিলো। শেরপুর সদর উপজেলার ৫ নং ধলা ইউনিয়নের বাসিন্দা অসহায় আয়নল হক বিএনপি করার কারণে আওয়ামী লীগ নেতা রুস্তম আলী ও তার ছেলে, মো. সোহাগ মিয়া, মো. সুজন মিয়া ভূমিটি জোর করে দখল নেওয়ার চেষ্টা চালায়। ৫ আগষ্ট এর পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ক্ষমতা বদলের পর কিছুদিন রুস্তম আলী গং রা আত্নগোপনে থাকলেও বর্তমানে আবারও মাথা চারা দিয়ে উঠে ওই ১৬.৫০ শতাংশ ভূমি এখনো দখলের চেষ্টা চালাচ্ছে। এবিষয়ে এলাকায় দফায় দফায় শালিস দরবার হলেও আওয়ামী লীগের সময় থাকাকালীন পেশীশক্তি ধর রুস্তম আলী সাথে কেউ পেরে উঠতে পারেনি। বর্তমানে বিএনপি সরকার গঠন করার পর ভুক্তভোগী আয়নল হক বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে ধলা ইউনিয়ন ও এর আশপাশে এলাকায় বসবাসরত বিএনপি সকল নেতাকর্মীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও পেশীশক্তির দাপট দেখিয়ে ভূমি দখল এই ছিলো আওয়ামী লীগ নেতা রুস্তম আলী ও তার ছেলেদের একমাত্র ব্যবসা। এব্যাপারে ৫ নং ধলা ইউনিয়ন এর বাসিন্দা এবং শেরপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য লোকমান হোসেন সাগর বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের আমল থেকেই আয়নল হক কে হয়রানি করে আসছে বর্তমানেও হয়রানি করার চেষ্টা করছে। আওয়ামী লীগ নেতা রুস্তম আলীসহ তার ছেলেদের আইনের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন তিনি। এবিষয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রুস্তম আলী সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews