বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
“বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা!

কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬



কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

 

শাহ আলম,টাঙ্গাইল  :

টাঙ্গাইলের কালিহাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভা করেছেন। সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সভায় ইউএনও ফারজানা আক্তার বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনগণের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের ইতিবাচক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও সমন্বয় বজায় রেখে জনকল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। উন্মুক্ত আলোচনায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাহ আলম, রশিদ আব্বাসী এবং সৈয়দ মহসিন হাবিব সবুজ। সিনিয়র সাংবাদিক শাহ আলম তাঁর বক্তব্যে বলেন, “গণমাধ্যম ও প্রশাসন পরস্পরের প্রতিপক্ষ নয়, বরং জনগণের কল্যাণে একে অপরের সহযোগী। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়নের চিত্র যেমন তুলে ধরা হবে, তেমনি জনগণের সমস্যা, অনিয়ম ও দুর্নীতির বিষয়ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরা হবে। প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সম্মান, তথ্যের অবাধ প্রবাহ এবং সমন্বিত উদ্যোগই জনসেবাকে আরও গতিশীল করবে।” সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও গঠনমূলক, ইতিবাচক ও জনস্বার্থে এ ধরনের মতবিনিময় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews