সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষামন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষামন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশ্বজিৎ মন্ডল ,ঢাকা:

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘বেসরকারি শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ ঐক্যজোট’। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্যজোটের সদস্য সচিব ও প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো: সেলিম মিঞা। ​সংবাদ সম্মেলনে শিক্ষাবিভাগে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে বিএনপি সরকার সবসময় যুগান্তকারী ভূমিকা পালন করেছে। কিন্তু বর্তমান সময়ে একটি স্বার্থান্বেষী মহল কোমলমতি ছাত্র-ছাত্রীদের ভুল বুঝিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের দাবি তুলে শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। ​সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের শিক্ষা ব্যবস্থাকে নকলমুক্ত করা, গৃহপাঠ সংস্কৃতি চালুর মাধ্যমে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। তাঁর বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আদর্শিক শিক্ষার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। ​শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলা হয়, ছাত্র-ছাত্রীদের ভুল বুঝিয়ে যেন সড়ক কিংবা জনজীবনে আতঙ্ক সৃষ্টি না করা হয় এবং তাদের নিয়মিত পড়ার টেবিলে ফিরিয়ে আনা হয়। ​সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: ​মাওলানা মোঃ দেলোয়ার হোসেন (আহ্বায়ক ও কো-চেয়ারম্যান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট) ​অধ্যক্ষ আলমগীর হোসেন (প্রশাসক, পিরোজপুর জেলা) ​অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা (সদস্য সচিব ও প্রেসিডিয়াম সদস্য, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট) ​অধ্যাপক কাজী মইনুদ্দিন (প্রেসিডিয়াম সদস্য, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট) ​অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যক্ষ মোঃ রাকিব উদ্দিন খান (প্রেসিডিয়াম সদস্য, বাকশিস) ​রোকেয়া চৌধুরী বেবী ও অধ্যাপক মোঃ আব্দুল হাকিম (যুগ্ম মহাসচিব, বাকশিস) ​অধ্যক্ষ মুনিমুল হক, অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ আক্তারুল আলম (সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ) ​অধ্যক্ষ মুফতী মাওলানা মোঃ মুজিবুরউদ্দিন (কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি) সহ জোটের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ​বক্তারা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews