শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির ৫৫ হাজার টাকা অনুদান চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত

হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬



হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

 

মোঃ সোলাইমান,  হাটহাজারী,চট্টগ্রাম  :

চট্টগ্রামের হাটহাজারীতে ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণ এবং শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগের অভিযোগে একটি কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২০ জুলাই) হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ত্রিবেণী কমিউনিটি সেন্টারে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানকালে দেখা যায়, কমিউনিটি সেন্টারের বর্জ্য থেকে নির্গত তীব্র দুর্গন্ধ আশপাশের পরিবেশ দূষিত করছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ সময় আরও পরিলক্ষিত হয়, প্রতিষ্ঠানটিতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট থাকলেও তা পরিকল্পিত ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছিল না। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ ও প্রক্রিয়াজাত না করায় দুর্গন্ধের সৃষ্টি হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর ঘাটতি পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ত্রিবেণী কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সাত কার্যদিবসের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট যথাযথভাবে সংস্কার ও কার্যকর করার নির্দেশনা দেওয়া হয় উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews