মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ

 

গোলাম কিবরিয়া ,বাউফল( পটুয়াখালী)  :

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের খেয়াঘাট এলকার যাত্রী ছাউনির দেয়ালের সাথে সাটানো বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান ও সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের ছবির উপর অশালীন ভাষায় মন্তব্য করার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।গত রবিবার ১৯ শে জুলাই গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি আজ সোমবার সকালে স্থানীয় দোকানী মোজাম্মেল খানের নজরে আসলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের ধারনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা এ ঘটনা ঘটাতে পারে। চন্দ্রদীপ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, সাবেক ছাত্রদল নেতা সোহেল বিষয়টি আমাকে অবহিত করার পরে আমি ঘটনাস্থলে গিয়ে ছবির উপর নানা ধরনের অশালীন কথা লেখা দেখতে পাই। এ ঘটনায় আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এই লেখা যাহারা লিখেছে তারা স্বৈরাচারের দোসর। এ ঘটনার সাথে জড়িতদের শাশ্তি দাবি করছি। ইউনিয়ন জাৃায়াতের সেক্রটারি আমিনুল ইসলাম বলেন, যাদের ছবির উপর কুরুচিপূর্ন মন্তব্য করে লিখেছে, দেশ গঠনে তাদের প্রত্যেকের অবদান রয়েছে। আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অপরাধীদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই। সাবেক চন্দ্রদ্বীপ যুবদলের সভাপতি ও বিএনপির নেতা জনাব মনিরুল ইসলাম বলেন যারা জিয়াউর রহমান ও বেগম জিয়ার ছবির উপরে এবং বর্তমানে প্রধানমন্ত্রী ছবির উপরেই কুরুচিপূর্ণ লেখা লিখেছে এই ইউনিয়নেই তাদেরকে সাংগঠনিকভাবে প্রতিহত করা হবে এবং তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব তসলিম তালুকদার বলেন এই ধরনের কাজ যারা করেছে শহীদ রাষ্ট্রপতিজিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সহ এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছবির উপর কুরুচিপূর্ণ লেখা লিখেছে তীব্র নিন্দা জানাই ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বাউফল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আপেল মাহমুদ ফিরোজ বলেন যারা এ ধরনের ন্যাক্করজনক কাজ করেছে তাদেরকে সাংগঠনিকভাবে মোকাবেলা করা হবে এবং আইনের আওয়াতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে যাতে এ ধরনের কাজ আর কেউ ভবিষ্যতে না করে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহম্মেদ বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews