বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের !

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬



অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের !

 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার :

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৬১ জন অসুস্থ হতদরিদ্র পরিবারের মাঝে ৬ লাখ ১০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন, কক্সবাজার- ৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় নিরিবিলি অর্কিডে আয়োজিত অনুষ্ঠানে তিনি অসুস্থ ও অসহায় মানুষের হাতে এসব অনুদানের চেক তুলে দেন। এমপি কাজলের দাপ্তরিক সূত্র জানিয়েছেন, সংসদ সদস্যের আন্তরিক প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত বিশেষ অনুদান কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের এককালীন ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। তারই অংশ হিসেবে, পৌরসভা, সদর, রামু ও ঈদগাঁও -এর বাসিন্দা জটিল, দুরারোগ্যে আক্রান্ত ও দরিদ্র পরিবারের জন্যে আবেদনের প্রেক্ষিতে ৬১টি পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৬ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। এসময় লুৎফুর রহমান কাজল বলেছেন, জটিল রোগে আক্রান্ত ও দরিদ্র ৬১জনকে কিছু সহযোগিতা করতে পেরে নিজের মধ্যে একটা স্বস্তি কাজ করছে। এই সহায়তার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রোগিদের উদ্দেশ্য তিনি বলেন, আপনাদের প্রত্যেকজনের অসুস্থের খরচ অনেক ব্যয়বহুল; এ তুলনায় এই অর্থ হয়তো কম, কিন্তু আমার চেষ্টা থাকবে প্রতিমুহূর্তে আপনাদের পাশে থাকার। আপনারা চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন, দীর্ঘদিন বেঁচে থাকুন এই প্রত্যাশা।বৈষম্যহীন সমাজ গঠনে সরকারের পাশাপাশি সম্মিলিতভাবে সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান, এমপি কাজল। বিশেষ অনুদানের চেক পেয়ে আক্রান্ত রোগীরা গভীর কৃতজ্ঞতা ও স্বস্তি প্রকাশ করেন বলেছেন, এই সহায়তা কম হলেও তাঁদের জন্যে জীবন রক্ষাকারী হিসেবে কাজ করবে। এদিন বেলা ১২টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি পূর্ব শাখার সভাপতি হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত সুলতান আহমদ বাড়িতে গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় সংসদ সদস্য সুলতান আহমেদের পরিবারকে আর্থিক সহযোগিতার পাশাপাশি যেকোনো বিপদে-আপদে পাশে থাকার আশ্বাস দেন  এমপি লুৎফুর রহমান কাজল ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews