বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ :
“বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা!

বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন !

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬



বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন !

শাহ আলম, টাঙ্গাইল  :

বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এ সম্মেলন দিনব্যাপী আলোচনা, মতবিনিময়, সাংগঠনিক পর্যালোচনা এবং কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সম্মেলনে টাঙ্গাইল জেলার কালিহাতী, গোপালপুর, ভূঞাপুর, মির্জাপুর, সখীপুর, দেলদুয়ার ও মধুপুর উপজেলার প্রতিনিধিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বাসফোরের নেতা জয় রাজ। সভাপতিত্ব করেন বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা কমিটির উপদেষ্টা শ্রী চাপাতি বাসফোর। এ সময় নবনির্বাচিত সভাপতি আছূয়া বাসফোরকে শপথবাক্য পাঠ করানো হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব সুমন হেলা, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক জীবন বাসফোর, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন হেলা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা সূচনা হেলা এবং নির্বাহী সদস্য সাগর কুমার বাসফোর। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হিরালাল বাসফোর, মতিলাল বাসফোর, তিলিয়া বাসফোর, নিপু বাসফোর ও মানিক বাসফোর। কাউন্সিল শেষে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, হরিজন জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, প্রতিনিধি ও সদস্যদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সম্মেলনের সার্বিক আয়োজনে ছিল বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের কালিহাতী, গোপালপুর, ভূঞাপুর, মির্জাপুর, সখীপুর, দেলদুয়ার ও মধুপুর উপজেলা কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews