রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন !

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন !

 

 মোঃ সোলাইমান,সংবাদদাতা চট্টগ্রাম :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় মৌরশী সম্পত্তি দখলের চেষ্টা, দোকান পুনর্নির্মাণে বাধা এবং প্রাণনাশের আশঙ্কার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দিদারুল আলম। শনিবার সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৭ জুলাই সকালে মনিয়াপুকুর বাজার সংলগ্ন এনায়েতপুরে অবস্থিত তার নিজস্ব দোকানভিটিতে পুনর্নির্মাণ কাজ চলাকালে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেয়। এ সময় হামলার আশঙ্কায় তিনি ও তার সঙ্গে থাকা লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন। তার অভিযোগ, পরে অভিযুক্তরা গালিগালাজ করে তার পৈতৃক (মৌরশী) সম্পত্তি দখলের চেষ্টা চালায় এবং সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়। তিনি দাবি করেন, তার মরহুম পিতা ১৯৯০-এর দশকে ওই জায়গায় দোকান নির্মাণ করেছিলেন এবং বর্তমানে সেই দোকানের সংস্কার কাজ চলছিল। দিদারুল আলম আরও অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীরা রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে তার সম্পত্তি জবরদখলের চেষ্টা করছেন। এ ঘটনায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্তরা সরে গেলেও পরে আবার সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, এ ঘটনায় তিনি হাটহাজারী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং যেকোনো সময় হামলার শিকার হওয়ার আশঙ্কা করছেন। সংবাদ সম্মেলনে দিদারুল আলম অভিযোগের সুষ্ঠু তদন্ত, সম্পত্তি দখলের চেষ্টা বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews