
টাঙ্গাইলে ‘ছায়ানীড়’ এর আয়োজনে প্রকাশনা !
মুহাম্মদ আব্দুর রশিদ, টাংগাইল :
টাঙ্গাইলে ‘ছায়ানীড়’-এর আয়েজনে শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেল ৪টায় শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে প্রফেসর ড. মো. আহসান হাবীব তারেক সম্পাদিত ‘শতাব্দীর কণ্ঠস্বর মাওলানা ভাসানী’, লেখক রোকেয়া বেগম রুকু রচিত ‘বাবুমশাই হেরিটেজ’ এবং লেখক সুবর্ণা রায় রচিত ‘হিয়া কথন’ গ্রন্হের প্রকাশনা,সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। ছায়ানীড়’ এর নির্বাহি পরিচালক মো.লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু এবং স্বর্ণ পদক প্রাপ্ত শ্রেষ্ঠ সমবায়ী মো. হুমায়ুন কবির সরকার।অনুষ্ঠানে সংর্বধেয় লেখক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আহসান হাবীব তারেক, রোকেয়া বেগম রুকু ও সুর্বণা রায়।

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ, স্বাগত বক্তব্য, গ্রন্থের মোড়ক উন্মোচন, লেখকদের পরিচিতি ও বক্তব্য, গুণীজন সংবর্ধনা, বিশেষ অতিথিদের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য, সভাপতির বক্তব্য এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আয়োজক সংগঠন ছায়ানীড় জানিয়েছে, নতুন প্রজন্মের কাছে ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির মূল্যবোধ পৌঁছে দেওয়া এবং সৃজনশীল লেখালেখিকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে লেখক, গবেষক ও সংস্কৃতিসেবীদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের অবদানের স্বীকৃতি জানানো হয়। আয়োজকরা সাহিত্যপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের সচেতন নাগরিককে অনুষ