বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, ছেলে ও শ্বশুরের মর্মান্তিক মৃত্যু ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: নেপথ্যে সৎ বাবা? ছেলের ফাঁসি চান ‘মা’! রূপসায় আবারও মামুন নামে এক যুবক গুলিবিদ্ধ. আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা গৌরনদীতে ব্র্যাকের ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা কক্সবাজারে কয়েক মিনিটে উড়ে গেল  লক্ষ লক্ষ  টাকার শুটকি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ খোকসায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

 

মোঃ সোলাইমান চট্টগ্রাম, হাটহাজারী :

জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে গঠিত বাংলাদেশ খো খো ফেডারেশনের নতুন এডহক কমিটিতে স্থান পেয়েছেন চট্টগ্রামের প্রবীণ ক্রীড়া সংগঠক মো: ইসহাক।নতুন গঠিত এই কমিটিতে তাকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ফেডারেশনের সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই হবে এই কমিটির মূল দায়িত্ব।চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে যাচ্ছেন মো: ইসহাক। খেলাধুলার প্রচার-প্রসার ও নতুন প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। এবার জাতীয় পর্যায়ের ফেডারেশনের গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পাওয়ায় তিনি চট্টগ্রামের মুখ উজ্জ্বল করেছেন।   তার এই অর্জনে হাটহাজারীসহ গোটা চট্টগ্রামের ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের বন্যা বইছে। অনেকেই মনে করছেন, অভিজ্ঞ এই সংগঠক কমিটিতে থাকায় খো খো খেলাটি সারাদেশে আরও জনপ্রিয় হয়ে উঠবে।মো: ইসহাক বলেন, “আমার উপর যে আস্থা রাখা হয়েছে আমি তা ধরে রাখার চেষ্টা করব। খো খো খেলাকে স্কুল-কলেজ পর্যন্ত ছড়িয়ে দিয়ে নতুন খেলোয়াড় তৈরিতে কাজ করব।”##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews