শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ষড়যন্ত্র রুখে দিয়ে আলোর মুখ দেখল আফাআউস

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬



ষড়যন্ত্র রুখে দিয়ে আলোর মুখ দেখল আফাআউস: ঘোষিত হলো নতুন কার্যনির্বাহী কমিটি

 

আব্দুস সালাম, দিনাজপুর  :

নানা চক্রান্ত ও দফায় দফায় উত্তেজনা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল দিনাজপুর সদরের রাজবাটী আল-ফালাহ আ’ম উন্নয়ন সংস্থা (আফাআউস)। গত ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সংস্থাটির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়ে নাম প্রকাশ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং গাওসুল আযম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিস তহমিনা আক্তার বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি: মোঃ আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি: মোঃ রফিকুল ইসলাম সদস্য সচিব ও নির্বাহী পরিচালক (উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা) মোঃ মমতাজুল ইসলাম। কার্যকরী সদস্যবৃন্দ: মোঃ জালাল উদ্দীন, মোঃ মোর্শেদ আলী চৌধুরী, মোছাঃ তুহিনা সুলতানা বেবী, মোছাঃ আফরুজা রুজি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটিকে ঘিরে দফায় দফায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানটি ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছিল। অভিযোগ রয়েছে, নতুন কমিটি গঠনের পরও সেই স্বার্থান্বেষী মহলটি গোপনে তাদের ধ্বংসাত্মক কার্যক্রম ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।তবে নতুন কমিটি গঠনের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করে সংস্থাটি তার স্বাভাবিক ও সেবামূলক কার্যক্রম গতিশীল রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews