বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে জামায়াত

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬



হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে জামায়াত

মোঃ সোলাইমান চট্টগ্রাম হাটহাজারী :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালক মো. রাসেলের অসহায় পরিবারের বসতঘর সংস্কারের জন্য টিন প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৮ জুলাই) বিকেলে হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরীর নেতৃত্বে উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ নিহত রাসেলের বাড়ি পরিদর্শন করে পরিবারের সদস্যদের হাতে ঘর সংস্কারের জন্য প্রয়োজনীয় টিন হস্তান্তর করেন। জানা যায়, সড়ক দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. রাসেলের মৃত্যুতে তার পরিবার চরম মানবিক ও আর্থিক সংকটে পড়েছে। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তিন এতিম কন্যা শিশু, তাদের বিধবা মা এবং নিহতের বৃদ্ধা মা। উপার্জনের কেউ না থাকায় পাঁচজন নারী সদস্যের এই পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। এ সময় জামায়াত নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি শুধু টিন প্রদানেই সহযোগিতা সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতেও পরিবারের প্রয়োজন অনুযায়ী সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা। টিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি ও উত্তরাঞ্চল পরিচালক এম. এ. বাশার, মির্জাপুর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মোহাম্মদ ইকবাল হোসাইন, স্থানীয় পাড়ার সর্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোঃ একরামুল হক হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা এ সময় স্থানীয়রা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews