বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন

সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার)

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার)

নিযেস্ব প্রতিনিধি, শরীয়তপুর :

শরীয়তপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী সুবচনী উচ্চ বিদ্যালয়-এর চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও ছাত্রনেতা আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার)। গত ১৪ জুলাই ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা জারি করা এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার)। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন সেলিম মোল্লা, অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নজরুল ইসলাম তালুকদার এবং পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষা বোর্ডের আদেশে উল্লেখ করা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৪ অনুযায়ী গঠিত এ এডহক কমিটি ছয় মাসের জন্য অনুমোদিত হয়েছে। এ সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার)-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনিও এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা, দোয়া ও পরামর্শ কামনা করেছেন। পাশাপাশি এ দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) এর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম জহির উদ্দিন তালুকদার সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ছিলেন। এছাড়াও তিনি ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রুদ্রকর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews