বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত!

মোহাম্মদ আবুল কাশেম সরকার, মেঘনা :

“জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ন আহবায়ক দিলারা শিরিন, জাতীয় নাগরিক পার্টি (এন সি পি)’র মেঘনা উপজেলা মুখ্য সমন্বয়ক নাদিমুজ্জামান,
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানে আহত নিহতদের পরিবারবর্গ সহ আরো অনেকে।আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মাঝে ইতিহাসচর্চার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুধীজনও উপস্থিত ছিলেন।সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজক: উপজেলা প্রশাসন, মেঘনা, কুমিল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews