শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬



কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস !

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার :

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯২ কোটি ৪৮ লক্ষ ৯৭ হাজার ৫০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। যা একদিনে সর্বোচ্চ পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসের রেকর্ড। গত ১৪ জুলাই দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ সাড়ে ৩ঘন্টা কক্সবাজার আদালত কম্পাউন্ডে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভা:) মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, সিজেএম আদালতের মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং সদস্য ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। সিজেএম আদালতের ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ৬ প্রকার মাদকদ্রব্য রয়েছে। তারমধ্যে, ২০ লক্ষ ৮০ হাজার ৬১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৮০’৫০ লিটার দেশীয় চোলাই মদ, ১২২ বোতল বিদেশী মদ, এক হাজার ৪৫৮ ক্যান বিদেশী বিয়ার, ১৩৩ বোতল ফেনসিডিল এবং ৫ কেজি ৯৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। এসব মাদক বিভিন্ন মাদক মামলায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জব্দ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে কোর্ট ইন্সপেক্টর শাহ আলম সহ বিচার ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews