সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬



ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত !

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের অবদান তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশপ্রেমের চেতনা ধারণের আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. আলমগীর হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম শান্ত প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews