শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬



দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন !

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি)  :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের দুর্গম সোবহানপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ০৪ ইস্ট বেঙ্গল (৪ ইবি) দীঘিনালা জোনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ০৪ ইস্ট বেঙ্গল দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোহাম্মদ শায়খ উদ্দিন সাকলাইন। দীঘিনালা জোন সূত্রে জানা যায়, দিনব্যাপী পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে মোট ৪৬৭ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ১৪৭ জন পাহাড়ি এবং ৩২০ জন বাঙালি। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকার মানুষের জন্য সেনাবাহিনীর এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা অত্যন্ত কার্যকর ও সহায়ক। তারা এ মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার আশা প্রকাশ করেন। দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews