শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬



কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ২০২৬ (রোববার) বিকেল আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে কলাতলী ডলফিন মোড় থেকে নিজ বাড়িতে ফিরছিল কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. সাজ্জাত বিনতে ইমতিয়াজ। পথে কলাতলী উঠনি এলাকায় পৌঁছালে একটি অপরিচিত সিএনজি এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।পরিবারের দাবি, সিএনজিটিতে চালকসহ মোট পাঁচজন ব্যক্তি ছিলেন। অপহরণের পর সাজ্জাতকে অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে আঘাত করে রক্তাক্ত করা হয়।পরবর্তীতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অপহরণকারীরা তাকে হিমছড়ি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে রাত প্রায় ৩টার দিকে আহত অবস্থায় সে নিজ বাসায় পৌঁছায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা অপহরণকারীদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews