সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন !

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬



পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন !

কাজী বাবলা,পাবনা :

বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবার পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে পাবনা শহরের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান কর্মসুচির উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বৃক্ষমেলা চত্বরে সামজিক বন বিভাগ পাবনার বিভাগীয় কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফ আহমেদ, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক, উপ-পরিচালক (স্থানীয় সরকার) খায়রুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা সবনাম, ফরিদপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ শফিউজ্জামান, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোঃ আনিসুর রহমান, সাংবাদিক আব্দুল হামিদ প্রমুখ। এর আগে প্রধান অতিথি পাবনার জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান কর্মসুচির উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বৃক্ষ মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews