
পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন !
কাজী বাবলা,পাবনা :
বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবার পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে পাবনা শহরের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান কর্মসুচির উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বৃক্ষমেলা চত্বরে সামজিক বন বিভাগ পাবনার বিভাগীয় কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফ আহমেদ, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক, উপ-পরিচালক (স্থানীয় সরকার) খায়রুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা সবনাম, ফরিদপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ শফিউজ্জামান, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোঃ আনিসুর রহমান, সাংবাদিক আব্দুল হামিদ প্রমুখ। এর আগে প্রধান অতিথি পাবনার জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান কর্মসুচির উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বৃক্ষ মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।