শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  !

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬



গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  !
 তাজুল ইসলাম প্রধানঃ গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) :
গোবিন্দগঞ্জ উপজেলায় ১১ বছরের বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। মঙ্গলবার ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর (কিশোরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেলাল উদ্দিন একই গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হেলাল উদ্দিন তাকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে প্রতিবেশী সাজু মিয়ার একটি জনশূন্য বাড়িতে নিয়ে টিউবওয়েলের পাশে বাথরুমে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। একই সময় শিমি বেগম (২৮) নামে এক নারী ওই টিউবওয়েলে পানি আনতে গেলে ঘটনাটি দেখতে পায় এবং চিৎকার করতে থাকে। এমতাবস্থায়  ভুক্তভোগীর আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত হেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, প্রতিবেশী হওয়ার সুবাদে হেলাল উদ্দিন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগ নিয়ে তিনি এই জঘন্য কাজ করেছেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানায়, খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews