শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খালিয়াজুড়ির এনসিপি নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন !

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬



খালিয়াজুড়ির এনসিপি নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন !

​স্টাফ রিপোর্টার, ঢাকা :

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং এনসিপি-এর নেত্রকোনা জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও প্রধান সমন্বয়কারী ইদ্রিস আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। এসব অন্যায়ের প্রতিকার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাব চত্বরে একটি মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। ​’খালিয়াজুড়ি উপজেলার জনগণের পক্ষে’ উপজেলা এনসিপি-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ​অভিযোগে যা বলা হয়েছে ​আয়োজকদের পক্ষ থেকে উত্থাপিত লিখিত অভিযোগে ইদ্রিস আলীর বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট ও চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো নিচে তুলে ধরা হলো: ​হামলা ও প্রাণনাশের হুমকি: গত ২৬ জুলাই ২০২৬ তারিখে সারা বাংলাদেশে একটি মাত্র মামলার ঘটনাকে কেন্দ্র করে খালিয়াজুড়ি উপজেলা জনাব মুশফিকুর রহমান মিন্টুর ওপর বারবার হামলা চালানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা (নং ৩৫/২৬) দায়ের করা হয়েছে। ​বিচারে বাধা প্রদান: আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী হাজির করার ও মামলার নথিপত্র খালিয়াজুড়ি উপজেলা সংশ্লিষ্ট থানা হতে আনতে বাধা প্রদানের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ​রাজস্ব ক্ষতি ও অবৈধ দখল: অভিযোগকারী জানান, লেপাসিয়া বাজারে ২০২৪ সালে যেখানে রাজস্ব আদায় হতো ৯১ লক্ষ টাকা, সেখানে বিএনপি নেতা ইদ্রিস আলীর নেতৃত্বে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করে ভাড়া দেওয়ার কারণে সরকার প্রতি বছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। ​জলাশয় ও ফেরিঘাট দখল: ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে স্থানীয় জলাশয় ও ফেরিঘাট দখল করে সিন্ডিকেটের মাধ্যমে কমিশন বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ​সরকারি অর্থের অপচয় ও চাঁদাবাজি: ইদ্রিস আলী টিআর কাবিখার ট্রাকের মাধ্যমে নিজের জমির রাস্তা নির্মাণ করে সরকারের অর্থ অপচয় করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া, খালিয়াজুড়ি উপজেলা পিআইও এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে বিভিন্ন অবৈধ কাজ আদায় করে নেওয়ার অভিযোগও উঠেছে। ​প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ​লিখিত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরাসরি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশ প্রদান এবং প্রাথমিক তদন্তে এই বিএনপি নেতার বিরুদ্ধে মামলার সত্যতা প্রমাণিত হওয়া সত্ত্বেও তাঁর অপকর্ম থামছে না। ​উপস্থিত ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অবিলম্বে উক্ত ইদ্রিস আলীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews