সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন !

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬



শতাধিক যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্তি ওএসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন, কার্যকর হলো জনপ্রশাসনের প্রজ্ঞাপন

নিযেস্ব প্রতিনিধি :

সদ্য পদোন্নতিপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ১০১ জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করেছে সরকার। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত ১২ জুলাই জারি হওয়া এ আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে সদ্য পদোন্নতিপ্রাপ্ত যুগ্মসচিবদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনবল চাহিদা পূরণের লক্ষ্যে এ সংযুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন শিক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য, শিল্প, ভূমি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, নৌপরিবহন, ধর্ম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, প্রতিরক্ষা, পরিকল্পনা, মহিলা ও শিশু বিষয়ক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রশাসনে পদোন্নতির ফলে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনের কার্যক্রমে গতি আনতে এবং দক্ষ জনবলকে দ্রুত কাজে লাগানোর অংশ হিসেবে তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোতে সংযুক্ত কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews