বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন ! চিকন্দী সরাফ আলী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. আরিফুর রহমান পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন !

পীরগঞ্জে প্রাণিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত !

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

পীরগঞ্জে প্রাণিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত !

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও :

নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি”, “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এবং “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই স্লোগানগুলোকে ধারণ করে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ১৫ জুলাই সীমান্তবর্তী মাটিয়াভানি (ধামপাড়া) গ্রামের সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিক এই ক্যাম্পে আসা গরু-ছাগল এবং হাঁস-মুরগির মালিকদের মাঝে বিনামূল্যে ওষুধ, চিকিৎসা, ভ্যাকসিন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন: ডা. মো: জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: রমজান আলী, ভেটেরিনারি সার্জন ডা. মো: সানজিদ হাসান এস.এম.এ আজম, উপসহকারী প্রাণিসম্পদ অফিসার মো: মোকাররম হোসেন, উপসহকারী প্রাণিসম্পদ অফিসার (কৃত্রিম প্রজনন) শহীদুল ইসলাম, এআইটি রবিউল আলম, সিইও জুয়েল রানা, এলএসপি মানিক হোসেন, ভ্যাকসিনেটর প্রমূখ। ক্যাম্পের বিবরণ: মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক গরু, ছাগল, ভেড়া এবং হাঁস-মুরগির চিকিৎসা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়। এই মেডিকেল ক্যাম্পে এলাকার বেসরকারি ভেটেরিনারি কর্মীরাও অংশ নেন। গ্রামীণ জনপদের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত নারী-পুরুষ বিনামূল্যে এসব সেবা পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews