বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার !

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬



তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার !
 মোঃ আলমগীর হোসেন লেবু,রংপুর :
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় ইকরচালী ইউনিয়নের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে নিজ শয়নকক্ষ থেকে মোছা: মালেকা বেগম (৪১) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই গৃহবধূ মোছাঃ মালেকা বেগম (৪১) উপজেলার ইকরচালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামের মোঃ আব্দুল হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) আনুমানিক সকাল সাড়ে ১০ টার সময় তিনি রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘ বিষয়টি শুনেছি ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews