মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিল পৌর শহরে যানজট সৃষ্টিকারীভ্যান গাড়িতে করে পণ্য বিক্রি করতে দেওয়া হবে এসডিজি ৩.৪ অর্জনে এফওপিএল বাস্তবায়নে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ ! তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ! আনন্দ টিভির নির্বাহী ব্যবস্থাপকের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে বৃক্ষরোপণ ! শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ ! জ্বালানির দাম কমলেও কমেনি সিএনজি ভাড়া ! পাহাড়ধস- বন্যায় ৩১ প্রাণহানি,মৎস্যে ৪৬ কোটি টাকার ক্ষতি ! জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের প্রচারণা শুরু করলো ভারত ! কক্সবাজারে পানিবন্দি মানুষের  দূয়ারে  পুলিশ সুপার,দিলেন খাদ্য  সহায়তা !

আনন্দ টিভির নির্বাহী ব্যবস্থাপকের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে বৃক্ষরোপণ !

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আনন্দ টিভির নির্বাহী ব্যবস্থাপকের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে বৃক্ষরোপণ !

 

শাহ আলম,টাঙ্গাইল  :

আনন্দ টিভির নির্বাহী ব্যবস্থাপকের জন্মদিন উপলক্ষে ঘোষিত সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ৩টায় টাঙ্গাইল জেলা প্রতিনিধি মেহেদী হাসান মিদুল চৌধুরীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম সোভা, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির নেতা মোজাম্মেল হক হিরো, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক শাহ আলম, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিন, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, আনন্দ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মেহেদী হাসান মিদুল চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী উপজেলা ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, কেন্দ্রীয় সাধু সংঘের সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আমিনুল ইসলাম লিটন, কেন্দ্রীয় সাধু সংঘের আসনপ্রতি মোকাদ্দেছ আলী মোকাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম সোভা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানাই।” সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির নেতা মোজাম্মেল হক হিরো বলেন, “জন্মদিন উদযাপনের সর্বোত্তম উপায় হতে পারে একটি গাছ রোপণ করা। এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।” অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews