শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জ্বালানির দাম কমলেও কমেনি সিএনজি ভাড়া !

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬




 

জ্বালানির দাম কমলেও কমেনি সিএনজি ভাড়া: রামুতে ইউএনও’র কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি

আবুল কালাম আজাদ রামু ,(কক্সবাজার) :

গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে রামু উপজেলার বিভিন্ন রুটে সিএনজি ভাড়া ব্যাপকভাবে বৃদ্ধি করা হলেও, বর্তমানে তেলের দাম কমায়নি চালকেরা। সরকারের পক্ষ থেকে দেশব্যাপী জ্বালানির মূল্য হ্রাস করা সত্ত্বেও রামু থেকে কক্সবাজার, ঈদগাঁহ, মরিচ্যা এবং গর্জনিয়াসহ বিভিন্ন রুটে এখনো আগের সেই বর্ধিত ভাড়াই আদায় করা হচ্ছে। এতে প্রতিদিন যাতায়াতকারী শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সর্বস্তরের সাধারণ মানুষ চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন। এই তীব্র জনদুর্ভোগ নিরসন ও ন্যায্য ভাড়া কার্যকরের দাবিতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সাজ্জাদ হোসেন অভি-এর নেতৃত্বে উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণের পক্ষে এই স্মারকলিপি ও ৫ দফা দাবি পেশ করা হয়। উত্থাপিত ৫ দফা দাবিসমূহ: ভাড়া পুনর্নির্ধারণ: বর্তমান হ্রাসকৃত জ্বালানি মূল্যের সাথে সামঞ্জস্য রেখে রামু উপজেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল সিএনজি রুটের ভাড়া অবিলম্বে পুনর্নির্ধারণ করতে হবে। যৌথ সভা আহ্বান: উপজেলা প্রশাসনের উদ্যোগে সিএনজি মালিক সমিতি, শ্রমিক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ যাত্রী প্রতিনিধিদের সমন্বয়ে জরুরি সভা আহ্বান করে দ্রুত একটি যৌক্তিক ভাড়া চার্ট চূড়ান্ত করতে হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা: নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিভিন্ন পয়েন্টে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করতে হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভাড়া তালিকা প্রদর্শন: প্রতিটি সিএনজিতে সরকার ও প্রশাসন অনুমোদিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন নিশ্চিত করতে হবে। মনিটরিং ও অভিযোগ কেন্দ্র: সাধারণ যাত্রীদের হয়রানি বন্ধে এবং তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য একটি কার্যকর মনিটরিং সেল বা হটলাইন ব্যবস্থা চালু করতে হবে। প্রশাসনের আশ্বাস: স্মারকলিপি গ্রহণ করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধারণ জনগণের ভোগান্তির বিষয়টি আমলে নিয়েছেন এবং আগামী সাত দিনের মধ্যে এই ৫ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews