শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন প্রতিবাদ সভা !

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬



নীলফামারীতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন প্রতিবাদ সভা !

হাবিবুর রহমান হাবিব নীলফামারী:

নীলফামারীতে জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪জুলাই) দুপুরে নীলফামারী চৌরঙ্গী মোড়ে জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি আবুল কালাম, দপ্তর সম্পাদক আবু গোফরান, সড়ক সম্পাদক আফজাল হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জামিয়ার রহমান প্রমূখ। বক্তারা বলেন, আনিতা পরিবহনের ড্রাইভার মাসুদ রানা মানিক, ড্রাইভার মমিনুর রহমান, মাগুড়া এক্সপ্রেসের সুপারভাইজার মোঃ রুমন ও ইকু গাড়ির কাউন্টার ম‍্যানেজার ফয়জুল ইসলামকে চাকুরিচ‍ুৎ করা হয়েছে। তাদেরকে দ্রুত সমায়ের মধ্যে চাকুরিতে পূর্নবহাল করাতে হবে, তা’না হলে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীকে অবাঞ্চিত ঘোষণা করা হবে এবং সেই সাথে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দেন বক্তারা। এসময় মানববন্ধন ও প্রতিবাদ সভায় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews