সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

চাটখিল পৌর শহরে যানজট সৃষ্টিকারীভ্যান গাড়িতে করে পণ্য বিক্রি করতে দেওয়া হবে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬



চাটখিল পৌর শহরে যানজট সৃষ্টিকারীভ্যান গাড়িতে করে পণ্য বিক্রি করতে দেওয়া হবে না – উপজেলা নির্বাহী অফিসার !

আবুল কালাম আজাদ,চাটখিল :

চাটখিল পৌর শহরে বিশৃঙ্খলা ও যানজট সৃষ্টিকারী ভ্যান গাড়ীর বিরুদ্ধে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করেছেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, চাটখিল পৌর শহরের রাস্তাগুলো অত্যন্ত সংকীর্ণ এসব রাস্তা দিয়ে স্বাভাবিক নিয়মে বাজারের ক্রেতা সাধারণ ও যানবাহন চলাচল করতে কষ্ট হয়, কিন্তু পৌর বাজারের ভিতরে অনেক ভ্রাম্যমান বিক্রেতা ভ্যান গাড়িতে করে দাঁড়িয়ে থেকে তাদের পণ্য বিক্রি করে এতে প্রতিনিয়ত পুরো বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং জনসাধারণকে ভোগান্তিতে পড়তে হয়।অভিযান চলাকালে বাজারে পণ্য বিক্রি করা যানজট সৃষ্টিকারী ভ্যান গাড়ি গুলোর তালিকা করা হয় এবং তাদেরকে বাজারের ভিতরে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়। নিষেধ অমান্য করে তারা যদি বাজারে পুনরায় বাজারে প্রবেশ করে তাহলে ভ্যান গাড়ি আটকসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews