বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন

ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভা !

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভা !

 

মোঃ আনভিল বাপ্পি,ঘোড়াঘাট দিনাজপুর  :

দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস. এম. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্কু কুন্ডু, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু,ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনভীর বাপ্পি, সাধারণ সম্পাদক সাহআলম,সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান সওদাগর, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম সামু, সহ-সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম, সাংবাদিক কায়সার হাবীব পাপ্পু,   সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার সমাজে বিভ্রান্তি, অসহিষ্ণুতা ও অস্থিরতা সৃষ্টি করে। এ ধরনের অপতৎপরতা শুধু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে না, বরং সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। তাই এ ধরনের অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং তথ্য ব্যবহারে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সময়ের দাবি।   বক্তারা আরও বলেন, কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। গুজব ও অপপ্রচার রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews