শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

সোনারগাঁ এ দুই আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন !

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সোনারগাঁ এ দুই আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫; উদ্ধার সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও শটগান

আনিসুর রহমান,সোনারগাঁ :

নারায়ণগঞ্জের বহুল আলোচিত দুটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। পৃথক অভিযানে ডাকাত দলের দুই সর্দারসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ব্যাগ এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। পুলিশ সুপার জানান, গত ৮ জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাপানপ্রবাসী এক পরিবারের গাড়ির গতিরোধ করে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় তারা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনার পর সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ব্যাগ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ মামলার আরও একজন আসামি এখনও পলাতক রয়েছেন। অপরদিকে, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার সদস্যদের দুটি শটগান ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালায়। অভিযানে রূপগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews