মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স ! উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার ! গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণে আলোচিত সেই হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার ! বয়স গোপনে শিক্ষক মোঃ আঃ খালেকের একাধিক জন্মসাল! কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত ! দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান ! সোনাইমুড়ীতে যুবদল নেতার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ  ! এক ব্যক্তি, তিন সরকারি নথি, তিন জন্মসাল, শিক্ষক মোঃ আঃ খালেকের বয়স নিয়ে প্রশ্ন সোনারগাঁ এ দুই আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ! জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত !

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার !

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার !

 

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা :

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সোমবার (১৩ জুলাই) রাত ১২টা ২০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোয়েব আলী মুন্সীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৬/৬-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থলে থাকা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সব ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ তথ্য ১৪ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews