শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

সিরাজগঞ্জের বিশিষ্ট সার ব্যবসায়ী আবুল হাশেম আবু বিএফএ’র নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত  !

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬



সিরাজগঞ্জের বিশিষ্ট সার ব্যবসায়ী আবুল হাশেম আবু বিএফএ’র নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত  !
সাথী সুলতানা, সিরাজগঞ্জ :
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (Association) (বিএফএ) উত্তরাঞ্চল জোনের পরিচালক পদে সিরাজগঞ্জের বিশিষ্ট সার ব্যবসায়ী সাবেক ফুটবলার  মোঃ আবুল হাশেম (আবু) ভোটে নির্বাচিত হন।  শনিবার (১১জুলাই-২০২৬খ্রি.) ঢাকার বকশি বাজারের কারা কনভেশন সেন্টারে দিনব্যাপী বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন  (২০২৬-২০২৮ খ্রি.) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠিত ভোটে পরিচালক (উত্তরাঞ্চল) পদে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন  (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক বিশিষ্ট সার ব্যবসায়ী সাবেক ফুটবলার মোঃ আবুল হাশেম আবু নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ফার্টিলাইজার  (বিএফএ) চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান মোশাররফ হোসেন এর প্যানেলে  বিজয়ী হন-মোঃ আবুল হোসেন আবু তিনি বলেন, এই বিজয় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভোটাদের এবং  সিরাজগঞ্জ জেলাবাসী’র আমি আমার উপর দায়িত্ব ও কর্তব্য সৎ ন্যায় নিষ্ঠার সাথে করবো- ইনশাআল্লাহ।  বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন  (বিএফএ) পরিচালক পদে মোঃ আবুল হাশেম আবু নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী লিটন সাহা, পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার, পরিচালক মোঃ  নজরুল ইসলাম, পরিচালক মোঃ আবু সাঈদ, বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম, সহ-সভাপতি স.ম. আফছার আলী, দৈনিক আমার শাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন খান সহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সকল পরিচালক, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের সকল কর্মকর্তা, সদস্য, সার ব্যবসায়ীগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews