বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, ছেলে ও শ্বশুরের মর্মান্তিক মৃত্যু ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: নেপথ্যে সৎ বাবা? ছেলের ফাঁসি চান ‘মা’! রূপসায় আবারও মামুন নামে এক যুবক গুলিবিদ্ধ. আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা গৌরনদীতে ব্র্যাকের ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা কক্সবাজারে কয়েক মিনিটে উড়ে গেল  লক্ষ লক্ষ  টাকার শুটকি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ খোকসায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

এক ব্যক্তি, তিন সরকারি নথি, তিন জন্মসাল, শিক্ষক মোঃ আঃ খালেকের বয়স নিয়ে প্রশ্ন

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

এক ব্যক্তি, তিন সরকারি নথি, তিন জন্মসাল, শিক্ষক মোঃ আঃ খালেকের বয়স নিয়ে প্রশ্ন

 

নিযেস্ব প্রতিনিধি ,ঝালকাঠীর : 

ঝালকাঠীর রাজাপুর উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আঃ খালেক তালুকদারের বয়স ও জন্মতারিখ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিভিন্ন সরকারি ও শিক্ষাগত নথি পর্যালোচনায় একই ব্যক্তির ক্ষেত্রে তিনটি ভিন্ন জন্মসাল পাওয়া গেছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৭৯ সালের বিবাহ নিবন্ধন বইয়ের নিকাহ রেজিস্টারে বরের বয়স ২২ বছর উল্লেখ রয়েছে। সেই হিসাবে তার সম্ভাব্য জন্মসাল দাঁড়ায় ১৯৫৭। অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের ১৯৭৮ সালের এসএসসি সনদে তার জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৬২ উল্লেখ করা হয়েছে। আবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১৯৮৮ সালের দাখিল পরীক্ষার নথিতে তার জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৭২ উল্লেখ রয়েছে। অভিযোগ রয়েছে, এই সনদের ভিত্তিতেই তিনি পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং বর্তমানে সরকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। অনুসন্ধানে আরও দেখা যায়, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত নথি অনুযায়ী তার প্রথম সন্তানের সঙ্গে পিতা-পুত্রের বয়সের ব্যবধান দাঁড়ায় প্রায় ১১ বছর ৮ মাস, যা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে এবং নথিগুলোর সত্যতা ও সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews